সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশী বাঁধার মুখেই জেলা বিএনপির প্রতিবাদ সভা-মানববন্ধন

বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশী বাঁধার মুখেই জেলা বিএনপির প্রতিবাদ সভা-মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশী বাঁধার মুখেই দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর পদত্যাগ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার মৌড়াইল কলেজপাড়ায় এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে সেখান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের কলেজ রোডে মানববন্ধন করতে চাইলে পুলিশ এতে বাঁধা দেয়।
এ সময় পুলিশী বাঁধার মুখেই বিএনপি নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম খাঁন রুমার সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বলেই, দেশের মানুষের কথা তারা ভাবে না। দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশের নিম্ন আয়ের মানুষ দিশেহারা। বক্তারা অবিলম্বে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর পদত্যাগ দাবি করে বলেন, সরকারের মন্ত্রীরা গণতন্ত্রকে হত্যা করে দেশের শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। অচিরেই জনগনের অধিকার ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com