সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২

সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কামাল উদ্দিন-(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত কামাল উদ্দিন একই গ্রামের শাহাদাত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের পাশের তিতাস নদীর তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধানচাষ করে আসছেন ইউনিয়ন পরিষদের মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউছার মিয়া। সম্প্রতি ওই জমি দখলে নিতে উঠেপড়ে লাগেন একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাঃ আসমা আক্তারের পক্ষের মামুন, রিপন, দুলালসহ কয়েকজন।
এসব ঘটনায় শনিবার দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে।
এ ব্যাপারে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান এ প্রতিবেদককে জানান , সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিযন্ত্রণে আনেন। পরবর্তী সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com