সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে নবীনগর থানা পুলিশের একটি টিম এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক সাত বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা দুপুরে মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পাশাপাশি শিশুটির পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com