সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
রিফাত হত্যার ঘটনায় জড়িত কেউই রক্ষা পাবে না ; স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রিফাত হত্যার ঘটনায় জড়িত কেউই রক্ষা পাবে না ; স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল


সময়নিউজবিডি ডেস্ক রিপোর্ট  

বরগুনায় দিনে-দুপুরে স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে এ ঘটনায় জড়িত কেউ রক্ষা পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বরগুনায় ঘটনায় সব আসামিকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে। ইতিপূর্ব মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাসহ যতগুলো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সব ঘটনায় জড়িতরা গ্রেফতার হয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হয়েছে, কেউ রক্ষা পাবে না।
‘কারণ ১০ বছর আগের পুলিশের সঙ্গে বর্তমান পুলিশের অনেক পার্থক্য রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বর্তমান পুলিশ বাহিনী সক্ষম।’

বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে যারা নেতৃত্ব দেবে সেই যুব সমাজকে বাঁচাতে দেশকে জঙ্গি ও মাদকমুক্ত করার কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

তিনি বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ইতিমধ্যে জঙ্গি দমনে সফলতা দেখিয়েছে। মাদকমুক্ত দেশগড়ার চ্যালেঞ্জেও তারা জিতবে। এটা আমাদের বিশ্বাস।

পুলিশ বাহিনীতে বর্তমানে মোট সদস্যের ৭ শতাংশ নারী কর্মরত আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তা ১০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার। এ জন্য আইজিপিকেও নির্দেশ দেয়া হয়েছে। কারণ নারী-পুরুষ একসঙ্গে কাজ করলেই কেবল দেশ এগিয়ে যাবে।সূত্রঃ যুগান্তর অনলাইন।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com