সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২১ পালিত

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২১ পালিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সারা বিশ্বের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি কর্তৃক স্বাস্থ্যবিধি অনুস্মরণ পূর্বক দিবসটি পালিত হয়েছে।
সোমবার (৩১ মে) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। সকাল সাড়ে ১০টায় শহীদ ডাঃ মিলন সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ হিমেল খান, এমওসিএস ডাঃ মোঃ মাহমুদুল হাসান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারী, নার্সিং কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বদেশির নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান, খন্দকার শফিকুর রহমান, নার্সেস নেত্রী ফেরদৌসী বেগম প্রমুখ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ঈড়সসরঃ ঃড় ছঁরঃ- আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়িচ্। সভায় বক্তাগণ প্রতিপাদ্য বিষয়ের উপর বিশদ আলোচনা করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তামাকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য স্ব স্ব ক্ষেত্র থেকে সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাজবাহুল ইসলাম।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com