সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ময়মনসিংহ সিটির উন্নয়নে সহায়তা দিবে চীন

ময়মনসিংহ সিটির উন্নয়নে সহায়তা দিবে চীন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে চীন সরকার সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।
এ জেলার পর্যটন, শিল্প, কৃষি ও মৎস্য খাতে চীন সরকার বিনোয়োগ করবে বলেও জানান তিনি।
ময়মনসিংহ সফরে এসে সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা জানান ঝ্যাং জুয়ো।

এ সময় আগামী নভেম্বরে চীনের আমদানি মেলায় যোগদানের জন্য মেয়র ইকরামুল হক টিটুকে আমন্ত্রণ জানান তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর সফল হওয়ায় চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে সিটি মেয়র টিটু চীনা প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফর ও সেইসঙ্গে ময়মনসিংহ সিটিতে আসার আমন্ত্রণ জানান।

চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন- হোও ওয়েনজ, জুয়াং লিফেং, কাই চুনলেই, কিয়াও জিওবিন, লিও চুনতাও, মিসেস ইউ গনজাইটিস।

এসময় আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও সিটি কর্পোরেশনের সিইও মো. আনোয়ার হোসেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com