সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আগামী বৃহস্পতিবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা করবে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া

আগামী বৃহস্পতিবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা করবে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া

দেশে ক্রমবর্ধমান হারে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন ও উগ্রজঙ্গী কর্মকাণ্ডের প্রতিবাদে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাইদ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান এবং বিশিষ্ট সংস্কৃতি কর্মী নন্দিতা গুহ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার, বিশিষ্ট শিক্ষাবিদ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com