সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ গিয়ে নিখোঁজ যুবক।। বাড়িতে কান্নার মাতম

বিদেশ গিয়ে নিখোঁজ যুবক।। বাড়িতে কান্নার মাতম

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের প্রতিবন্ধী আমিরুল মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম মিয়া দালালের মাধ্যমে সৌদি আরব গিয়ে নিখোঁজ রয়েছে বলে ইব্রাহিমের পরিবার সূত্রে জানা গেছে। ইব্রাহিমের পিতা প্রতিবন্ধী মোঃ আমিরুল মিয়া এ প্রতিনিধিকে জানায় উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামের লাল হোসেনের ছেলে সৌদি প্রবাসি দালাল মোঃ রাসেল মিয়ার মাধ্যমে সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে আমিরুলের ছেলে ইব্রাহিম কে সৌদি আরব পাঠানো হয়। পরিবারের অভাব অনটন গোছাতে ইব্রাহিমকে পাঠানো হয় সুদুর সৌদি আরবে।
জানা গেছে, রাসেলের মামার বাড়ি ফুলপুর গ্রামে। তার মামা মৃত মইদ মিয়ার ছেলে রেনু মিয়ার মাধ্যমে সাড়ে চার লক্ষ টাকা রাসেল ও তার মামা রেনু মিয়া নগদ বুঝে নিয়ে গত ১ লা ফেব্রুয়ারি ২০২১ তারিখে সৌদি আরব নেয় ইব্রাহিমকে। সৌদি আরব যাওয়ার কিছু দিন পর থেকেই নিখোঁজ হয় ইব্রাহিম।
এখন আমিরুল ও তার পরিবারের লোকজন ছেলে ইব্রাহিমকে ফিরে পেতে রাসেলের ব্যবহৃত মোবাইল ফোনে বার বার ফোন করলেও ফোন রিসিভ করেনি রাসেল। এমনকি রাসেলের মামা রেনু মিয়াও রাসেলের পরিবারের লোকজনের সাথে যোগযোগ করলে কোন সদোত্তর দেয়নি তারা। ছেলের সুখে বাড়িতে চলছে কান্নার মাতম। পুত্র সুখে পিতা প্রতিবন্ধী আমিরুল ও ইব্রাহিমের মা প্রায় মৃত্যু শয্যাশায়ী। ইব্রাহিমকে ফিরে পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ইব্রাহিমের পরিবার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com