সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প 

কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ডা. এম.এ মতিন এর পরিবারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার  (০৫ নভেম্বর)  উপজেলার রামেশ্বপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক সাইফ আহমেদ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, জেলার শ্রেষ্ঠ সমাজসেবক আব্দুল হান্নান চিনু, ডা. মতিনের ছেলে শরিফ আহমেদ, সমাজ সেবক অলী আহমদ খান, ইউপি সদস্য আব্দুস সুবহান বাবু, সমাজ সেবক হারুন মিয়া, রামেশ্বপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিদ্দেক মিয়া, এডভোকেট সালেহ আহমদ রিপন প্রমুখ। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন অধ্যাপক ডা. গুলজার আহমেদ, ডা. রাবেয়া বেগম, ডা. চৌধুরী ফারহানা আহমেদ, ডা. সৈয়দা তারান্নুমা ফারহিন, ডা. আমিনুর রহমান ইমন ও ডা. সাজেদা বেগম।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com