সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মোঃ রুবেল খাঁন-(৩২) এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শনিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ৪ টায় জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরের কানাইনগর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের কানাইনগর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ঐ উপজেলার জয়নগর গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে মোঃ রুবেল খাঁনকে গ্রেফতার করেন র‍্যাব। এসময় তার কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরী ০১ টি ওয়ান সুটার গান, ০১ টি গুলি ও ২২৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৫শত টাকা উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪,ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যের প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com