সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। নির্মল চৌধুরী সভাপতি ও সাখাওয়াত হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত

নাসিরনগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। নির্মল চৌধুরী সভাপতি ও সাখাওয়াত হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইনের সভাপতিত্বে ও প্রভাষক নির্মল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মনবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাপা, যগ্ন সাধারন সম্পাদক একেএম আজিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন আহমেদ। ত্রি-বার্ষিক সম্মেলন শেষে প্রভাষক নির্মল চৌধুরীকে সভাপতি ও মোঃ সাখাওয়াত হোসেনকে সাধারন সম্পাদক করে নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com