সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় মাফলার পেচিয়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় মাফলার পেচিয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় মাফলার পেচিয়ে আব্দুল কাইয়ুম (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকার হাজী অয়েল মিলে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত কাইয়ুম সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের বিল কেন্দুয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকার হাজী অয়েল মিলে বৃহস্পতিবার রাতে নাইট শিফটিংয়ে কাজ করছিলেন। শুক্রবার ভোরে নিজের গলার মাফলার হঠাৎ মেশিনে পেচিয়ে গুরুতর আহত হন আব্দুল কাইয়ুম। এসময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com