সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে–ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে–ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক, সময়নিউজবিডি  

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে পৌর শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠে এ মাদকবিরোধী ম্যাচ অনুষ্ঠিত হয়।
একে অপরের প্রতি পারস্পরিক সৌহাার্দ্য সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ প্রীতি ম্যাচের আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া টাইগার্স ক্রিকেট একাডেমি।

পরে প্রধান অতিথি হিসেবে পুুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোহাম্মদ লোকমান হোসেন।

জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল   জাগো নিউজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়।

প্রীতি ম্যাচে টাইগার্স ক্রিকেট একাডেমির দুটি দল অংশ নেয়। পরে আলোচনা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com