সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বাউবিতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাউবিতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে  ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার সকালে বাউবি’র গাজীপুরস্থ ক্যাম্পাসের শহিদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার-এর নেতৃত্বে প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু (প্রশাসন), প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পন করে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, বাউবি ডিরেক্টরস্ কাউন্সিল, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মকর্তা পরিষদ  ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার জাতীয় পতাকা অর্ধনমিত এবং ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল কালো পতাকা উত্তোলন  করেন। একই সাথে দেশ জুড়ে অবস্থিত ১২টি আঞ্চলিক ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও একুশের প্রথম প্রহরে বাউবি উপাচার্য, প্রো-উপাচার্য (প্রশাসন), প্রো-উপাচার্য (শিক্ষা) এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীগণ কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আঞ্চলিক ও  উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ স্থানীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com