সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ভৈরবে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ সাত মাদক কারবারি আটক

ভৈরবে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ সাত মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৫২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ভৈরবের নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব নাটাল মোড়ে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গঙ্গানগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইকবাল মিয়া -(২৮), একই উপজেলার বাইসার গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে সাদেক মিয়া-(৩৮), নোয়াগাঁও গ্রামের টুনু মিয়ার ছেলে শিপন মিয়া-(২৯), রাণীয়ারা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে হেলাল মিয়া-(৩৮), গঙ্গানগর গ্রামের শহিদ মিয়ার ছেলে মাসুম মিয়া-(২৬), বগাবাড়ি এলাকার মৃত মদন মিয়ার ছেলে নুর আমিন-(২৪) ও কালতা খুরাইশার গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মোঃ দিদার হোসেন-(২৫) কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫২ কেজি মাদকদ্রব্য গাঁজা, ১টি প্রাইভেটকার ও ০১টি মাইক্রোবাস এবং মাদক বিক্রয়ের নগদ সাড়ে ৩৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com