সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
এ প্রজন্মের শিশুরাই হবে আগামী দিনের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রকৃত দেশপ্রেমিক; আল-মামুন সরকার

এ প্রজন্মের শিশুরাই হবে আগামী দিনের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রকৃত দেশপ্রেমিক; আল-মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, এ প্রজন্মের শিশুরাই হবে আগামীদিনের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রকৃত দেশপ্রেমিক নাগরিক। তিনি গত ২১ ফেব্রুয়ারি, অমর একুশে স্মরণে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা তাসলিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সাংবাদিক কাউছার এমরান, মোঃ বাহারুল ইসলাম মোল্লা, বিশ্বজিৎ পাল বাবু, আবৃত্তি শিল্পী হাবিবুর রহমান পারভেজ এবং জেলা আওয়ামীলীগ নেতা শাহ আলম।
শিশু নাট্যমের পরিচালক নিয়াজ মোহাম্মদ খান বিটুর ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু শিল্পী অংশগ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com