সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
ভৈরবে র‍্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক 

ভৈরবে র‍্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে ৬৬৭ বোতল ফেন্সিডিল এবং ১৫৩.৫ কেজি গাঁজা’সহ শাহাদাৎ মিয়া-(৩০) ও উজ্জল মিয়া ওরফে বাঘা-(৪০) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
রবিবার (১০ এপ্রিল) বেলা ২ টা ১০ মিনিট থেকে ৩ টা ১০ মিনিট পর্যন্ত পৃথক অভিযানে ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার বেলা ২ টা ১০ মিনিট থেকে ৩ টা ১০ মিনিট পর্যন্ত পৃথক অভিযানে ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ভৈরব উপজেলার আমলাপাড়ার কমলপুর এলাকার মৃত জজ মিয়ার ছেলে শাহাদাৎ মিয়া ও একই এলাকার মৃত জসিম মিয়ার ছেলে উজ্জল মিয়া ওরফে বাঘাকে আটক করেন। এসময় তাদের দখলে থাকা ৬৬৭ বোতল ফেন্সিডিল এবং ১৫৩.৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com