সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
‘সুলতানা বিবিয়ানা’কে নিয়ে ব্যস্ত নির্মাতা রিয়েল তন্ময়

‘সুলতানা বিবিয়ানা’কে নিয়ে ব্যস্ত নির্মাতা রিয়েল তন্ময়

আর কিছুদিন পরেই ঈদ-উল-আযহা।একটা চাপা উত্তেজনা বিরাজ করছে সবার মনে। তেমনি কিন্তু ব্যস্ততার ও শেষ নেই নানা শ্রেনী পেশার মানুষের। তেমনি নাট্যাঙ্গনের মানুষেরও ব্যস্ততার শেষ নেই। আগামী ঈদে মানুষকে বিনোদিত করতে দিন রাত এক করে কাজ করছে শিল্পীরা।সবার একটাই উদ্দেশ্য ঈদের আনন্দ কে আরো বাড়িয়ে দেয়া। অভিনেতা অভিনেত্রী রা ব্যস্ত ভিন্ন ভিন্ন নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্ন রুপে পর্দায় হাজির হওয়া নিয়ে। নাট্যকার রা ব্যস্ত তাদের গল্পে নতুন এক চরিত্র কে নিয়ে। আর পরিচালকরা ব্যস্ত কিভাবে তা দর্শকদের সামনে সুন্দর করে উপস্থাপন করা যায়। এনিয়ে যেন এক প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতার মাঠে নিজেকে টিকিয়ে রাখতেই ব্যস্ত তরুন নির্মাতা রিয়েল তন্ময়। মোহনা টিভি তে প্রচারিত হওয়া “লাভ ইউ” নাটক টি দিয়েই পরিচালনায় আসেন তিনি। নাটক টি তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল সজল ও প্রভা। এর পর নির্মান করেছেন বেশ কিছু নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান,শর্টফিল্ম ও মিউজিক ভিডিও। আগামী ঈদ কে সামনে রেখে নির্মানের পরিকল্পনা চলছে নাটক “স্যান্ডেল চোর”, ও ৬ পর্বের ধারাবাহিক নাটক “সুলতানা বিবিয়ানা”। যে কোন একটি বেসরকারি টেলিভিশনের জন্য নির্মান করবেন এই দুটি নাটক বলেই নির্মাতা সূত্রে জানা যায়। ইতিমধ্যেই এস এস সাগর নামে একটি ইউটিউব চ্যানেলে রিলিজ পায় রিয়েল তন্ময়ের রচনা ও পরিচালনায় নাটক “হাফ বলদ”। দর্শক মহলে বেশ সাড়া পেয়েছে “হাফ বলদ” নাটকটি। পরিচালনার পাশাপাশি নাটক লেখা নিয়ে ও ব্যস্ত সময় পার করছে রিয়েল তন্ময়। উনার রচয়িত নির্মানকৃত নাটক গুলোর মধ্যে “অসমাপ্ত ভালোবাসা”, “ফুলবানু”, “রেশমি”, “বড় মেয়ে”, “চালাক মফিজ”, “সম্ভাব্য নায়ক”, “লুকানো কথা”, “হাফ বলদ” উল্ল্যেখ যোগ্য। বর্তমানে চ্যানেল টুয়েন্টি সিক্সে প্রচারিত হচ্ছে রিয়েল তন্ময়ের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক “প্রতারনা প্রতিদিন”। গান বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান “আড্ডা ও গান”, বিভিন্ন্য শ্রেনীর মানুষদের নিয়ে আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান “একান্ত আলাপচারীতা”, ও ম্যাগাজিন অনুষ্ঠান “কমেডি শো” যা প্রতি মাসের তৃতীয় শুক্রবার প্রচারিত হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com