সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
প্রিয়তমা’ র পরিচালক হিমেল আশরাফের নতুন সিনেমা “রাজকুমার” এর শুটিং শুরু অক্টোবরে

প্রিয়তমা’ র পরিচালক হিমেল আশরাফের নতুন সিনেমা “রাজকুমার” এর শুটিং শুরু অক্টোবরে

সময়নিউজবিডি রিপোর্ট
বাংলাদেশের সুপারস্টার শাকিব খান গেল বছর ঘোষণা দিয়েছিলেন ‘রাজকুমার’ নামে সিনেমাতে অভিনয় করার। ছবিটি নির্মাণ করবেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। এ ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি। অতি অল্প সময়ের মধ্যে সিনেমা নির্মাণের কাজে হাত দেবেন পরিচালক। জানা গেছে, এ ছবির নায়িকা কোর্টনি ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করার জন্য বাংলা ভাষা শিখছেন। এ খবর জানিয়েছেন খোদ নির্মাতা হিমেল আশরাফ নিজেই। তিনি বলেন, কোর্টনি কফি কাজটির জন্য খুবই সিরিয়াস। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। স্পষ্ট বাংলা বলতে হবে এমনটা নয়, গল্পের চাহিদানুযায়ী তিনি বাংলায় কথা বলবেন। নির্মাতা আরও বলেন, আমেরিকায় তার জন্য একজন সহকারী আছে।তার সহযোগিতায় তিনি নিয়মিত বাংলা শিখছেন। পাশাপাশি অনলাইন টিউটোরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সহযোগিতায় বাংলা শিখছেন। আমার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষদিকে পাবনা থেকে শুটিং শুরু করবো। পরে আমেরিকার বিভিন্ন স্টেটে শুটিং হবে এবং কানাডায় শেষ হবে। আমাদের টার্গেট, ‘প্রিয়তমা’র সাফল্যকে ছাড়িয়ে যাওয়া। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেয়ার কথা রয়েছে ‘রাজকুমার’। ছবিটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com