সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চা শ্রমিকের মৃত্যু, আহত ১

কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চা শ্রমিকের মৃত্যু, আহত ১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চন্দন বাউরী (৪৫) নামে চার সন্তানের জনক এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফুলবাড়ি চা বাগানের সে একই চা বাগানের নতুন লাইনে। একই ঘটনায় লাচ্ছানা মাদ্রাজী (৬০) নামে আরও এক শ্রমকি আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৩ নং সেকশনে এ ঘটনাটি ঘটে। ।ফুলবাড়ি চা বাগানেরে পঞ্চায়েত সভাপতি মনোরঞ্জন পাল জানান, চা শ্রমিক চন্দন বাউরী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও বাগানের ৩ নম্বর সেকশনে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। আকস্মিকভাবে বন্যশুকর তাকে ধাওয়া করে এসে কামড়াতে শুরু করে। এসময় বন্য শুকর চন্দনের মাথায় ও হাত পায়ে কামড় দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চা শ্রমিকেরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় বন্য শুকরের হামলায় লাচ্ছানা বাদ্রাজী নামরে আরও এক চা শ্রমকি আহত হয়েছেন। খবর পেয়ে চা বাগান ব্যবস্থাপক ও চা শ্রমকি ইউনিয়নের মনু ধলই ভ্যলীর (অঞ্চলের) সভাপতি ধনা বাউরী ও সাধারণ সম্পাদক নির্মল দাম পাইনকা ফুলবাড়ি চা বাগানে গিয়ে নিহত চন্দন বাউরী ও আহত আচ্ছানা মাদ্রাজীকে দেখেন। তারা বলেন,বন্য শুকরের আক্রমনেই চা শ্রমিক চন্দনের মৃত্যু হয়েছে। এ বিষয়টির প্রতি প্রশাসন ও বন্যপ্রানী বিভাগের নজর দেওয়া উচিত বলে তারা মনে করেন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মৃত্যু ও আহতের খবর শুনে খুব খারাপ লাগছে,আমরা বন বিভাগ থেকে তাদের পরিবারকে সর্বচ্চ সহযোগীতা করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com