সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিজয়নগরে এনা-দিগন্তের মুখোমুখি সংঘর্ষে আহত-২০

বিজয়নগরে এনা-দিগন্তের মুখোমুখি সংঘর্ষে আহত-২০

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এনা পরিবহন ও দিগন্ত পরিবহন নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা-শশই এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা মাধবপুরগামী দিগন্ত পরিবহন নামে একটি লোকাল বাসের সাথে সিলেট থেকে ছেড়ে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com