সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) শহরের জেলরোডস্থ একটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক দিনদর্পণ এর নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা’র পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সরোদ এর সম্পাদক পীযুষ কান্তি আচার্য্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন এর সম্পাদক মোহাম্মদ আরজু, প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক তিতাস কন্ঠ’র বার্তা সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক দেওয়ান ফয়জুন্নাহার বেগম, সংবাদপত্র পরিষদের যুগ্ম সম্পাদক ও দৈনিক একুশে আলোর বার্তা সম্পাদক আশিকুর রহমান মিঠু, সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ ও দৈনিক প্রজাবন্ধুর নির্বাহী সম্পাদক আবুল হাসনাত সাবেরিন মোঃ লিটন, সংবাদ পরিষদের নির্বাহী সম্পাদক ও দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আবু নাসের রতন, দৈনিক ফ্রন্টিয়ার এর সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্থানীয় পত্রিকায় কর্মরত স্টাফ-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের কার্যক্রম আরো বেগবান করার আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com