সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
আগামীকাল মসজিদে মসজিদে বিশেষ দোয়া তাওবার ব্যবস্থা করার আহবান

আগামীকাল মসজিদে মসজিদে বিশেষ দোয়া তাওবার ব্যবস্থা করার আহবান

দেশব্যাপী অব্যাহত ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সুস্থতা, বন্যায় মানবেতর জীবনযাপনকারীদের স্বাভাবিক জীবন যাপনের ফিরে আসা ও কাশ্মিরের মজলুম জনগণের জন্য আগামীকাল শুক্রবার মসজিদে মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করার জন্য আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে, এখনো দেশের হাসপাতাল গুলোতে অসংখ্য রোগী চিকিৎসা নিচ্ছে। দিনদিন যেন এর উপদ্রব বেড়েই চলেছে। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানিতে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য মানুষ। ডেঙ্গুরোগ ও বন্যা থেকে পরিত্রাণ পেতে নিজেদের কৃতকর্মের অনুশোচনা করে খাটি অন্তরে আল্লাহর নিকট তাওবা করা একান্ত প্রয়োজন। কাশ্মীরের মজলুম মুসলমানদের জন্য ও দোয়া করা আরেকজন মুসলমান হিসেবে আমাদের  ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
আগামীকাল শুক্রবার মসজিদে মসজিদে ডেঙ্গু, বন্যা থেকে পরিত্রাণ পেতে এবং কাশ্মীরের মজলুম মুসলমানদের জন্য বিশেষ দোয়া করতে জেলার সকল ইমাম, খতীব ও মুসল্লীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com