সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
নকল কীটনাশক বিক্রয়ের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

নকল কীটনাশক বিক্রয়ের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নকল কীটনাশক বিক্রয়ের দায়ে এক দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার তন্তর বাজারে ইভা ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে এই এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার তন্তর বাজারের ইভা ট্রেডার্স নামে একটি কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে প্রচুর পরিমানে সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক পাওয়া যায়। যা দোকানের মালিক মানিক মিয়া দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসছিলেন। ভবিষ্যতে এই ধরনের অপকর্ম আর করবেন না মর্মে অঙ্গীকার করায় এই অপরাধে ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

One response to “নকল কীটনাশক বিক্রয়ের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা”

  1. אני מאוד ממליץ על אתר הזה כנסו עכשיו ותהנו ממגוון רחב של בחורות ברמה מאוד גבוהה. רק באתר ישראל נייט לאדי https://romantik69.co.il/

Leave a Reply to נערות ליווי Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com