সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
শেষ হলো বাউবিতে অনুষ্ঠিত এপ্লিকেশন অব এসপিএসএস বিষয়ক কর্মশালা

শেষ হলো বাউবিতে অনুষ্ঠিত এপ্লিকেশন অব এসপিএসএস বিষয়ক কর্মশালা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এপ্লিকেশন অব এসপিএসএস বিষয়ক আট দিনের কর্মশালা আজ সোমবার প্রশিক্ষণাথর্ীদের সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হলো। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, বিশেষ অতিথি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ট্রেজারার ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। কর্মশালার সমন্বয় করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। মূলত বাউবিতে মাস্টার ট্রেইনর গড়ার লক্ষ্যে পনেরোজন শিক্ষককে এই প্রশিক্ষণ দেয়া হয়। অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম। কর্মশালা সফল করতে আইকিউএসি’র কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং আর কে সুমন সহকারী হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com