সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
রোকেয়া দিবসে বিজয়নগর চার জয়িতাকে সম্মাননা প্রদান

রোকেয়া দিবসে বিজয়নগর চার জয়িতাকে সম্মাননা প্রদান

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্য কে নিয়ে সারাদেশের ন্যায়
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শাহীনূর জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমানউল্লাহ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে উপজেলার মির্জাপুর গ্রামের রবীন্দ চৌধুরীর মেয়ে মন্টি রানী চৌধুরী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন সহকারী শিক্ষক সালমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার ক্যাটাগরিতে সাতগাঁও গ্রামের আইয়ুব আলীর মেয়ে রুনা আক্তার ও সমাজ উন্নয়নেও অসামান্য অবদানের ক্যাটাগরিতে কেনা গ্রামের কামাল মিয়ার স্ত্রী শাকিল আক্তার কে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com