সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
কমলগঞ্জে সোনালী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

কমলগঞ্জে সোনালী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর বাজারে সোনালী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার(০৮ ফেব্রুয়ারী) সকাল এগারোটায় সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কাইয়ুম মাসুমের সভাপতিত্বে ও ব্যাংকার মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং আদমপুর বাজার আউটলেট এর উদ্বোধন করেন মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দুলন কান্তি চক্রবর্ত্তী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু, সাবেক ব্যাংকার প্রহল্লাদ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সঞ্জয় দেব,সাবেক ব্যাংকার আনসার শোকরানা নান্না,কবি সনাতন হামোম, সাংবাদিক আকাশ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকের মূল ভিত্তি হল জনগণের আস্থা ও বিশ্বাস যোগ্যতা, গ্রাহকের অর্থের নিরাপত্তা ও সুরক্ষিত রাখতে সোনালী ব্যাংক জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। জাতিরপিতা বঙ্গবন্ধুর নিজ হাতে নামকরণ করা এই প্রতিষ্ঠান শুধু মাত্র ব্যবসায়িক লক্ষ্যেই গড়ে উঠেনি। এটি প্রায় ৩৬টি সরকারি সেবামূলক কাজ দেশ ও জাতির সেবায় বিনা লাভে করে যাচ্ছে। সোনালী ব্যাংক আর্থ সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com