সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাউবি’র বিএমএড প্রোগ্রাম অবদান রাখবে; বাউবি উপাচার্য

স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাউবি’র বিএমএড প্রোগ্রাম অবদান রাখবে; বাউবি উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রামের ২০২৩ শিক্ষাবষের্র ১ম ব্যাচের ফরিদপুর সবজাননেসা মহিলা মাদ্রাসা স্টাডি সেন্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বক্তব্যের শুরুতে ভাষা শহিদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাউবি’র ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রাম অবদান রাখবে । “বাউবি’র দীক্ষা: সবার জন্য উন্মুক্ত কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা”। তিনি আশা প্রকাশ করেন বাউবি’র বিএমএড প্রোগ্রামের মাধ্যমে মাদ্রাসার শিক্ষকরা নিজে স্মার্ট হবেন, শিক্ষার্থীদের স্মার্ট করে তৈরি করবেন এবং স্মার্ট বাংলাদেশ তৈরিতে অবদান রাখবেন। বিএমএড প্রোগ্রামের শিক্ষার্থীদের বাউবি’র ব্র্যান্ড এম্বেসেডর হিসেবে বাউবিকে সকল পর্যায়ে তুলে ধরার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি’র ফরিদপুর আ লিক কেন্দ্রের আ লিক পরিচালক মোঃ মাহফুজ উল আলম, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব এডুকেশন এর সহকারী অধ্যাপক রেজোয়ানুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবজাননেসা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জনাব মো মনিরুজ্জামান। ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে উপাচার্য আ লিক ও উপ আ লিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের সেবা প্রদানের মাধ্যমে বাউবি’র ভাবমূর্তি উজ্জ্বল করার নির্দেশনা দেন।
অপরদিকে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন আজ সকালে রংপুরে বিএমএড প্রোগ্রামের ধাপ সাতপাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা স্টাডি সেন্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য প্রদান করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com