সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
পরপারে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।। ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা

পরপারে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।। ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা

নিহত রিয়াজ উদ্দিন জামি।

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পরপারে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আলহাজ্ব রিয়াজ উদ্দিন জামি।
সোমবার (০৬ মার্চ) রাত সোয়া ১১টায় ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
এদিকে সাংবাদিক নেতা রিয়াজ উদ্দিন জামির অকাল মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। গতকাল সোমবার রাত সোয়া ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বলেন, জামির মৃত্যুতে প্রেসক্লাবের পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে আগামীকাল মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার প্রেসক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন। সংবাদকর্মীদের কালো ব্যাচ ধারন এবং ৩ দিনের শোক শেষে ৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর প্রেসক্লাব মিলনায়তনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরদিন ১০ই মার্চ শুক্রবার বাদ জুম্মা সংবাদকর্মীদের উদ্যোগে শহরের প্রত্যেক মসজিদে দোয়ার আয়োজন।

রিয়াজ উদ্দিন জামির মৃত্যুতে সুধীজনদের অনুভুতি প্রকাশের জন্য শোক বই খোলা হয়েছে। এদিকে কবে নাগাদ ভারত থেকে মরহুমের মরদেহ দেশে আসবে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com