সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
ধামরাইয়ে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ

ধামরাইয়ে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ

মোঃ মামুন রেজা , ধামরাই প্রতিনিধি :

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। ধামরাই উপজেলা দারিদ্র নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন ও ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে নিবৃত্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর আবাসন, ভরন-পোষণ এবং বিকল্প কর্মসংস্থানের জন্য ভিক্ষুকমুক্ত উপজেলা গঠনের অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার (২৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে ভিক্ষুকদের মাঝে ১০ টি ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।
সভাশেষে উপজেলা চত্বর মাঠে ধামরাই উপজেলা ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে তাদের মাঝে ভ্যান গাড়ি বিতরণ করেন প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com