সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সরাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন প্রতিবন্ধী আব্দুল্লাহ আল মামুন

সরাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন প্রতিবন্ধী আব্দুল্লাহ আল মামুন

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী আব্দুল্লাহ আল মামনু এবার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ব্যাবসা বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন তিনি। আব্দুল্লাহ আল মামুন উপজেলার শাহবাজপুর গ্রামের একরুল ইসলামের শারীরিক প্রতিবন্ধী ছেলে। (সে ডাউন সিনড্রম/সেরিভ্রাল পালসি) এরপর সংসারের ভার পড়ে পিতা মাতার  উপর। তিনি অনেক কষ্টে এ সন্তানকে লালন পালন করেন। সংসারের হাল ধরতে আব্দুল্লাহ আল মামুনের পিতা বাড়িতে কাজ করেন। এভাবেই চলছে আব্দুল্লাহ আল মামুনের সংসার। ছোটবেলা থেকেই আব্দুল্লাহ আল মামুন তুখোড় মেধাবী। লেখাপড়ার প্রতি খুব যত্নশীল। তিনি লেখাপড়ার জন্য প্রতিদিন বিদ্যালয়ে যান। মা, বড় ভাই ও প্রতিবেশীর সহায়তায় আব্দুল্লাহ আল মামুন এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, ছাত্র হিসেবে আব্দুল্লাহ আল মামুন খুব মেধাবী। আশা করছি, সে এবারের পরীক্ষায় ভালো ফলাফল করবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com