সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত

আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারির ছুরিকাঘাতে খাইরুল ইসলাম-(৩৫) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (০৫ মে) রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত পুলিশ সদস্য খাইরুল ইসলামকে গুরুতর আহতাবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক জাকির তিনজন কনস্টেবল নিয়ে শিবনগর গ্রামে মাদক কারবারি সেলিমের বাড়িতে অভিযান চালান। এসময় কনস্টেবল খাইরুল সেলিমকে ধরে ফেললে সেলিম তার হাতে থাকা ছুরি দিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় খাইরুলকে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি আরো জানান, মাদক কারবারি সেলিমের বিরুদ্ধে থানায় মাদক, চুরি ও মারামারিসহ ছয়টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com