সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা

মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে সমাজকর্মী সমরজিত সিংহের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সচিব সমরজিত সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, প্রবিণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহসভাপতি চন্দ্র কুমার সিংহ। আলোচনায় অংশ নেন অধ্যাপক সনজুু কুমার সিংহ, লেখক সুশীল কুমার সিংহ, সমাজকর্মী রুপেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিকুল চক্রবর্তী, নির্মল এস পলাশ, মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, পত্রস্নান ইকো রিসোর্টে পরিচালক জসিম খান প্রমুখ।সভায় মুণিপুরী নিজস্ব কমিউনিটির মধ্যে খাসজমি বন্দোবস্ত করা, বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মণিপুরীদের কোটা পদ্ধতি সঠিক বন্টন করা, মুণিপুরী এলকায় সরকারি লীজকৃত জমি মুণিপুরীদের মধ্যে লীজের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com