সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিজয়নগরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত।। আহত-২

বিজয়নগরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত।। আহত-২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোরবানির পশুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। তবে নিহত দুই জনের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি নাসিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের আলফু মিয়ার ছেলে সাজু মিয়া। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন-হবিগঞ্জ জেলার জলভাঙ্গা গ্রামের খালেক মিয়া ও নাসির মিয়া।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বুধবার সকালে হবিগঞ্জ জেলার মাধপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বুধন্তী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পশুবাহী ট্রাক চাপা দিলে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার দুইজনজহ যাত্রী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com