সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
সরাইলে পূর্ব বিরোধের জেরধরে ছুরিকাঘাতের একদিন পর মৃত্যু

সরাইলে পূর্ব বিরোধের জেরধরে ছুরিকাঘাতের একদিন পর মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত আবিজ উদ্দিন-(৪৭) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (০৫ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবিজ উদ্দিন উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের ছান্দাল আলীর ছেলে।
এ ব্যাপারে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গত প্রায় দেড় মাস আগে স্থানীয় একটি দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে আল আমিন মিয়ার পরিবারের সাথে আবিজ উদ্দিনের ঝগড়া হয়। এরপর সালিশ সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকে এই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে রায়হান ছুরিকাঘাত করে আবিজ উদ্দিনকে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে আসা হবে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com