সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অবসরপ্রাপ্ত সার্ভেয়ার মতিউর রহমানের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অবসরপ্রাপ্ত সার্ভেয়ার মতিউর রহমানের ইন্তেকাল

সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অবসরপ্রাপ্ত সার্ভেয়ার আলহাজ্ব মোঃ মতিউর রহমান-(৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ২ টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার পরিজন বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সহকারী কর আদায়কারী ও মরহুমের ভাগ্নি জামাই মতিউর রহমান চৌধুরী মুন্না গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সার্ভেয়ার মতিউর রহমান দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। পরে এক বছর আগে দুটি রিং স্থাপনের মাধ্যমে স্বাভাবিক চলাফেরা করছে। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে শহরের একটি বেসরকারি হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা করলে ফের স্ট্রোক করেছেন বলে জানান। পরে রাত ২ টা ৪০ মিনিটে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মরহুমের একমাত্র ছেলে লন্ডনে অবস্থান করায় আগামীকাল রবিবার বাদ জোহর পৌর এলাকার ছয়বাড়িয়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com