সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
কমলগঞ্জে ডিবি পরিচয় দিয়ে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি

কমলগঞ্জে ডিবি পরিচয় দিয়ে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি মণিপুরি পাড়ায় ডিবি পরিচয়ে দিয়ে র‍্যাব সদস্যের বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায়।
স্থানীয়রা জানায়, গত সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম বাঘবাড়ি মণিপুরি পাড়ার র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান (র‍্যাব) সদস্য সুনীল সিংহের বাড়িতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ, (৭৫) মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫), চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে ঘরে থাকা স্বর্ণালংকার , মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের ঘরের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। খবর পেয়ে সোমবার রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যপারে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানে দু:সাহসিক একটি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা হয়েছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com