সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
পবিপ্রবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃতদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

পবিপ্রবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃতদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

সময়নিউজবিডি রিপোর্ট
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে ৷
লেভেল-১, সেমিস্ট্রার-১ এর বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্রছাত্রীদের অরিয়েন্টেশন অনুষ্ঠান মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। এছাড়া,সভাপতির দায়িত্বে ছিলেন, ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর আবুল বাশার খান ৷
শুরুতে মাননীয় ভাইস-চ্যান্সেলর নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির পরিচিতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক কর্মচারী সহ নবীন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ৷ নবীনদের মধ্য থেকে ডিভিএমে ভর্তিকৃত শিক্ষার্থী নিহার রায় প্রথম বুলেটিনকে বলেন,”পবিপ্রবি দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটির পরিসর ছোট হলেও মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে বিমোহিত করে ৷
মূল ক্যাম্পাস ৭৭ একর ও বহিঃক্যাম্পাস (বাবুগঞ্জ, বরিশাল) ১২.৯৭ একরসহ মোট ৮৯.৯৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত ক্যাম্পাস। রয়েছে লালকমল, নীলকমল, তরঙ্গতনু নামে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন পুকুর,যা যে কাউকে মুগ্ধ করে।
তবে মূল ক্যাম্পাসের হলের পরিবেশ ভালো হলেও, বহি:স্থ ক্যাম্পাস(বাবুগঞ্জ,বরিশাল) এর হলে ফ্যাসিলিটিজ কিছুটা কম ৷
বরিশালের ক্যাম্পাসে নতুন একাডেমিক ভবন ও হল নির্মাণ সহ মূল ক্যাম্পাসের সকল সুবিধা নিশ্চিত করা উচিত ৷ আশাকরি পরবর্তীতে দক্ষিণবঙ্গের শিক্ষার্থীদের প্রথম পছন্দের বিশ্ববিদ্যালয় হবে পবিপ্রবি ৷”
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com