সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বিজয়নগর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত স্বর্ণসহ দুই নারী গ্রেফতার

বিজয়নগর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত স্বর্ণসহ দুই নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত স্বর্ণসহ আনোয়ারা বেগম-(৫০) ও সুফিয়া বেগম-(৫৫) নামে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) থেকে রবিবার পর্যন্ত বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।
পুলিশ জানায়, চুরি ঘটনায় বিজয়নগর থানায় দায়েরকৃত মামলা নং-০৯(১২)২৩ এর প্রেক্ষিতে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) সাইদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামী মোছাঃ আনোয়ারা বেগম ও সুফিয়া বেগমকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আনোয়ারা উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী ও সুফিয়া বেগম একই গ্রামের হারিছ মিয়ার স্ত্রী। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ ভরি ৩ আনা স্বর্ণ, ১০ ভরি ১ আনা রৌপ্য ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও অভিযানে নেতৃত্বদানকারী অফিসার সাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com