সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে মেসার্স স্টার ব্রিকস নামের ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
একই সা‌থে আরো ৮ টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ ( সংশোধিত ১০১৯) আইন মেনে ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী ও আশুগঞ্জ থানা পু‌লিশের সদস্যরা।
এ ব্যাপারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী জানান, এরূপ কার্যক্রম পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com