সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে বাবার আঘাতে ছেলে খুনের অভিযোগ।। বাবা আটক

বিজয়নগরে বাবার আঘাতে ছেলে খুনের অভিযোগ।। বাবা আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাবার আঘাতে এনায়েতুল্লাহ- (২৪) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীনকে (৫৫) আটক করেছেন পুলিশ।
রবিবার (০১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য ইসহাক মোল্লা জানান, এনায়েতুল্লাহ মাদকাসক্ত ছিলেন। সে মাদকের টাকার জন্য পরিবারে চাপ দিয়ে অশান্তি করতো। তা না পেলে চুরিও করতেন। এ অবস্থায় তার বাবা তাকে বিদেশ পাঠান। কিন্তু সেখানে গিয়েও থেমে থাকেননি এনায়েতুল্লাহ। দেশে ফিরে আবারও নেশার টাকার জন্য উৎপাত শুরু করেন। তিনি আরো বলেন, এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল। গত রবিবার রাতে এনায়েতুল্লাহ ঘরে নেশার টাকার জন্য ঝগড়া করেন। এসময় বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলের মাথায় রড দিয়ে আঘাত করেন জয়নাল। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সে মারা যান।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com