সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত।। আহত-৩

নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত।। আহত-৩

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইয়ান আহমেদ ফাহাদ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা-নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য। আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার সহ আরো দুই জন আহত হয়েছেন।
জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহন করার জন্য ওই দুই ছাত্রদল নেতাসহ ৪ জন দুটি মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণহাতা এলাকায় একটি বেপরোয়া অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। এ সময় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাইয়ান আহমেদ ফাহাদকে মৃত ঘোষনা করেন। বাকী আহত ৩ জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঘাতক অটোরিকশাটিকে স্থানীয়রা আটক করেছেন।
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com