সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
আগামীকাল ঢেউ সংগঠনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা 

আগামীকাল ঢেউ সংগঠনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা 

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জলাশয় ও শিশু সুরক্ষা সামাজিক সাংস্কৃতিক  সংগঠন ঢেউ এর আয়োজনে আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুইটা ত্রিশ মিনিটে স্থানীয় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ( ইন্ডাস্ট্রিয়েল স্কুল মাঠ) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
চিত্রাংকন প্রতিযোগিতা ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত “ক” বিভাগ, তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত “খ” বিভাগ, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত “গ” বিভাগ, নবম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত “ঘ” বিভাগ এবং একাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত “ঙ” বিভাগে ভাগ করা হয়েছে। নির্ধারিত বিভাগে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক সৈয়দ তৈমুর ও সদস্য সচিব মো. সাহাদাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক সৈয়দ তৈমুর। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com