সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন।। নিয়াজ মোঃ খান বিটু সভাপতি ও শিহাব উদ্দিন বিপু সাধারণ সম্পাদক

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন।। নিয়াজ মোঃ খান বিটু সভাপতি ও শিহাব উদ্দিন বিপু সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সাংবাদিকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্য নিয়ে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া গঠিত হয়েছে। আজ রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া দিনকাল পাঠক ফোরাম এর ইফতার মাহফিলের পূর্বে জেলা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন নিয়াজ মোঃ খান বিটু। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি নিয়াজ মোঃ খান বিটুকে সভাপতি ও এনটিভির ষ্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন করা হয়েছে। ঈদ পরবর্তী সময়ে সভায় মিলিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com