সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি শিমুল র‌্যাবের হাতে গ্রেপ্তার

কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি শিমুল র‌্যাবের হাতে গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি শিমুল আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিমুল আহমেদ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের ছেলে। তিনি পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি।
শনিবার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ছেলে শিমুল পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি। শুক্রবার সন্ধ্যায় তাকে ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শিমুলকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে কমলগঞ্জ থানা পুলিশ শিমুলকে আটক করে। পরে থানায় নিয়ে আসার পথে ইসলামপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও তার লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, র‌্যাব-৯ এর সদস্যরা আসামি শিমুলকে থানায় হস্তান্তর করেছে। আমরা এখন তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার তথ্য যাচাই-বাছাই করছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com