সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

শিশু একাডেমিতে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

রবিবার ২৫মে (১১ জৈষ্ঠ্য) বিকাল ৫টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ব্রাহ্মণবাড়িয়া শাখার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান করা হয়ে। অনুষ্ঠানে আলোচনা, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চিনাইর ডিগ্রি কলেজের অধ্যাপক কবি মহিবুর রহিম, প্রবর্তক আবৃত্তি সংসদের সভাপতি ও আবৃত্তি প্রশিক্ষক সোহেল আহাদ ও ব্রাহ্মণবাড়িয়া জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ফেরদৌস রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু একাডেমির কর্মকর্তা মাহফুজা আকতার ও পরিচালনা করেন সবুজ মোল্লা। এসময় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সংগ্রামের মাঝে বেড়ে উঠেছেন বলেই তিনি দুখু মিয়া নামে পরিচিত হয়ে উঠেন। তিনি কবিতা এবং সাহিত্য দুটি বিষয়ে সমানভাবে অবদান রেখেছেন।তাঁর লেখা বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।

অনুষ্ঠানের শেষে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে মূল্যবান বই পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২২ মে, শিশু একাডেমির আয়োজনে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com