সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট বীর জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ মে) সকাল ১০ টায় জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে আলোচনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভাপতির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ১৯৭১ সনে দেশ যখন ক্রান্তিলগ্নে তখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। তিনি বলেন, ১৯৭৫ সনে দেশ যখন পুনরায় ক্রান্তিলগ্নে পৌঁছে ঠিক তখনই ৭ই নভেম্বর সিপাহী জনতাকে সাথে নিয়ে বিপ্লবের মাধ্যমে দেশ গঠনের দায়িত্বভার গ্রহণ করেন।
দেশ যখন স্বৈরাচার এরশাদের দখলে তখন জামাত ও আওয়ামীলীগ সম্মিলিতভাবে ১৯৮৬ সনে রাতের আঁধারে নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারী এরশাদকে বৈধতা করে দেয়। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিল। দেশের ক্রান্তিলগ্নে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা ও তারেক রহমানের অবদান রয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহসভাপতি এডভোকেট গোলাম সোরায়ার খোকন, এডভোকেট তারিকুল ইসলাম রোমা, এবিএম মোমিনুল হক, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
এছাড়া জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেৃতবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com