সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।
শহরের টিএরোডস্থ অবস্থিত তার বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটু, সহসভাপতি শামসুল আরেফিন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আহাদ, সদস্য আবু আবদুল্লাহসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলী আজম উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এর কাছে সাংবাদিক ইউনিয়নের বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য সাংবাদিকদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে যৌথভাবে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের এই শুভেচ্ছা আমাদের প্রিয় নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বিএনপি নেতা কর্মীসহ ও আগামী দিনে দেশ ও দলের কাজ করার জন্য আমিও অনুপ্রাণিত হলাম। আমি চাই রাজনীতির পাশাপাশি সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com