সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
কমলগঞ্জে জোড়া খুনের প্রধান আসামী মাসুক আটক

কমলগঞ্জে জোড়া খুনের প্রধান আসামী মাসুক আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি এলাকায় ২ ভাতিজিকে কূপিয়ে হত্যার প্রধান আসামী মাসুক আলী (৫২)-কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তার আগে নিহত সামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার রাতে মাসুক আলী সহ আরও ৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো, মাহফুজুল কবীর এর নেতৃত্বে এসআই আব্দুস শহীদ, এএসআই হামিদ সহ পুলিশের একটি দল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে সামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যার প্রধান আসামী চাচা মাসুক আলীকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করে।উল্লেখ্য- গত মঙ্গলবার বিকালে প্রতিদিনের মতো শারমিন ও মাসুমা নিজ ধানি জমিতে কাজ করতে গেলে জমি সংক্রান্ত পূর্ব বিরুধের জেরে তাদের চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রাহেনা বেগম, কোন কিছু না বলেই পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে সামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যা করে। হত্যা কারীদের দা এর কোপে শারমিনের দু’হাতের কব্জি ও মাসুমার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় তাদের মা হাজেরা বেগম তাদের বাচাঁতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে মাসুক গংরা। বর্তমানে হাজেরা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এখনও তার জ্ঞান ফিরেনি।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো, মাহফুজুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ গতকাল রাতে মাসুক আলীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তার পর পরই পুলিশ মাসুক আলীকে গ্রেফতার করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com