সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
আগামী মাসে থেকেই চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করে দেয়া হবে; ওবায়দুল কাদের

আগামী মাসে থেকেই চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করে দেয়া হবে; ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি      

আগামী মাসে থেকেই চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ ও যুগ্ম আহ্বায়ক সবুজ ভূইয়াসহ ২৩ সদস্যের প্রতিনিধি দল চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণের দাবীতে শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে ৩৫ এর যৌক্তিকতা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীসহ অনেকে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা ইশতেহারে বয়স বৃদ্ধির কথা বলেছিলাম এটি নিয়ে আমরা কাজ করছি তোমরা অপেক্ষা কর দ্রুত সময়ের মধ্যে বয়স বৃদ্ধি করা হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তোমাদের বিষয়টি যৌক্তিক। আশা করি প্রধানমন্ত্রী অল্প কিছু দিনের মধ্যেই এটি বাস্তবায়ন করবেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে। এটি নিয়ে সরকার কাজ করছে।সূত্রঃ বাংলাদেশ টুডে। 
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।       

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com